Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

ফের মাইলেজ নিয়ে সাফাই গাদকারির

ইথানল মিশ্রিত পেট্রলের ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহে ফের মাইলেজ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি।

ফের মাইলেজ নিয়ে সাফাই গাদকারির
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইথানল মিশ্রিত পেট্রলের ব্যবহারে গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। অভিযোগ ঘিরে বিতর্ক তুঙ্গে। এই আবহে ফের মাইলেজ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। তাঁর দাবি, সাধারণ গাড়ির মালিকরা মাইলেজ মাপতে পারেন না। তাঁদের অনুমোদিত ডিলারদের করা পরীক্ষার উপরেই নির্ভর করা উচিত। সাক্ষাৎকারে এক সাংবাদিক জানান, ই ২০ ব্যবহার করায় তাঁর গাড়ির মাইলেজ কমে গিয়েছে। মন্ত্রী জানতে চান, তিনি কীভাবে এই হিসাব করেছেন। ওই সাংবাদিক বলেন, ‘গাড়ির ড্যাশবোর্ড দেখে করেছি।’ এরপরেই মন্ত্রী বলেন, ‘আপনি বা আমি মাইলেজ দেখতে পারব না। শুধুমাত্র কোম্পানি অনুমোদিত ডিলারের মেশিনে এই হিসাব করা যায়।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ