Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জ্বালানির ধাক্কা, বিমান-ভাড়া বাড়াল ইন্ডিগো

এয়ার ইন্ডিয়ার পর এবার ইন্ডিগো! পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতির জেরে বিমান-ভাড়া বাড়াল আরও এক উড়ান সংস্থা। আজ, শনিবার থেকে ইন্ডিগোর অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত রুটেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে।

জ্বালানির ধাক্কা, বিমান-ভাড়া বাড়াল ইন্ডিগো
  • ১৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পর এবার ইন্ডিগো! পশ্চিম এশিয়ায় যুদ্ধপরিস্থিতির জেরে বিমান-ভাড়া বাড়াল আরও এক উড়ান সংস্থা। আজ, শনিবার থেকে ইন্ডিগোর অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক সমস্ত রুটেই অতিরিক্ত ভাড়া গুনতে হবে। সংস্থাটি জানিয়েছে, ফুয়েল সারচার্জ হিসাবে যাত্রীদের দিতে হবে ৪২৫ থেকে ২৩০০ টাকা। 

Advertisement

শুক্রবার এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ‘আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির দামবৃদ্ধির কারণে ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছি আমরা। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।’ জানা গিয়েছে, ভারত ও উপমহাদেশীয় রুটে ভাড়া বাড়ছে ৪২৫ টাকা। চীনের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ৯০০ টাকা। পশ্চিম এশিয়া, চীন, আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ক্ষেত্রে অতিরিক্ত ১৮০০ টাকা গুনতে হবে যাত্রীদের। ইউরোপের জন্য বিমানভাড়া বাড়বে ২৩০০ টাকা। তবে জ্বালানির দাম কমলে এই বর্ধিত ভাড়া হ্রাস করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার থেকে একই সিদ্ধান্ত কার্যকর করেছে এয়ার ইন্ডিয়া। জ্বালানি শঙ্কার কারণে অন্তর্দেশীয় এবং সার্ক গোষ্ঠীর্ভুক্ত দেশগুলির রুটে ৩৯৯ টাকা সারচার্জ বসানো হয়েছে। পশ্চিম এশিয়ার জন্য তা প্রায় ৯০০ টাকা। এছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে দেশভেদে ২০-৫০ ডলার সারচার্জ ধার্য হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ