Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সৌদিতে ভাঙল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত ১৪

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার মধ্যে এবার ভেঙে পড়ল সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম তেল সংস্থা আরামকোর হেলিকপ্টার।

সৌদিতে ভাঙল জ্বালানি সংস্থার কপ্টার, মৃত ১৪
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিয়াধ: পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনার মধ্যে এবার ভেঙে পড়ল সৌদি আরবের সবচেয়ে বৃহত্তম তেল সংস্থা আরামকোর হেলিকপ্টার। রবিবার ভোট ছ’টা নাগাদ সৌদির শহর রাস তানুরার এই ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। সেদেশের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, নিহতরা সবাই সৌদির নাগরিক। কপ্টার দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় চার মাস রাস তানুরা টার্মিনালের কাজ বন্ধ ছিল। শুক্রবার পণ্য সরবরাহের কাজ ফের শুরু করে আরামকো। এর দু’দিনের মধ্যেই ঘটল দুর্ঘটনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ