Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রার্থী ঘোষণা না হওয়ায় হতাশার সুর বিজেপি কর্মীদের গলায়

বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে গত সোমবার। কিন্তু প্রথম তালিকায় মাদারিহাট আসনে প্রার্থীর নাম ছিল না। মঙ্গল ও বুধবার চলে গিয়েছে।

প্রার্থী ঘোষণা না হওয়ায় হতাশার সুর বিজেপি কর্মীদের গলায়
  • ১৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রবীন রায়, আলিপুরদুয়ার: বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে গত সোমবার। কিন্তু প্রথম তালিকায় মাদারিহাট আসনে প্রার্থীর নাম ছিল না। মঙ্গল ও বুধবার চলে গিয়েছে। তারপরেও মাদারিহাটে দলের প্রার্থীর নাম জানতে না পেরে হতাশ গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। দ্বিতীয় তালিকায় অবশ্যই মাদারিহাট আসনের প্রার্থীর নাম থাকবে। 

Advertisement

বিজেপি এমপি মনোজ টিগ্গা বলেন, প্রথম তালিকায় দল রাজ্যে ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দ্বিতীয় তালিকায় অবশ্যই মাদারিহাটের দলীয় প্রার্থীর নাম থাকবে। সবাইকে একটু অপেক্ষা করতে বলছি। কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। 
উল্লেখ্য, বিজেপির প্রথম দফার তালিকায় জেলার আলিপুরদুয়ার, কুমারগ্রাম, ফালাকাটা ও কালচিনি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু সেখানে মাদারিহাট আসনে দলীয় প্রার্থীর নাম বলা হয়নি। এদিকে, মাদারিহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন। হতাশ বিজেপি কর্মীদের আক্ষেপ, প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী প্রচারে এগিয়ে যাচ্ছেন। আর আমাদের দলের প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় প্রচার পিছিয়ে যাচ্ছি। 
এদিকে, মাদারিহাটে দলের প্রার্থী কে হবেন, তা নিয়েও এলাকায় পদ্ম শিবিরে গুঞ্জন চলছে। উপনির্বাচনে এই আসনে তৃণমূলের কাছে হেরে গিয়েছিল বিজেপি। একসময় শোনা গিয়েছে, মাদারিহাট আসনটি পুনরুদ্ধারে বিজেপি দলীয় এমপি মনোজ টিগ্গার স্ত্রীকে দাঁড় করাতে পারে। যদিও মনোজবাবু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন। এমপি জানান, আমার স্ত্রী প্রার্থী হচ্ছে না। এসব গুজব। দলের জেলা সভাপতি মিঠু দাস বলেন, মাদারিহাটে প্রার্থীর নাম ঘোষণায় দেরি হলেও দলীয় কর্মী সমর্থকরা মোটেও হতাশ হচ্ছেন না। প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলেই দলীয় কর্মী সমর্থকরা চাঙা হয়ে উঠবেন।  

সম্পর্কিত সংবাদ