Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মল্লিকপুর স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া পাথরে জখম ফল বিক্রেতা

মল্লিকপুর স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া পাথরে জখম ফল বিক্রেতা
  • ৪ আগস্ট, ২০২৫ ২১:০৮
Prefer us on Google

মল্লিকপুর স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া পাথরে জখম হলেন এক ফল বিক্রেতা। আজ, সোমবার ৬ টা. ৫৭ মিনিটে নামখানা লোকাল চেপে ফল বিক্রি করে বাড়ি ফিরছিল হোসেন আলি লস্কর নামের এক ব্যক্তি। তার বাড়ি ধপধপি ২ নং পঞ্চায়েত এলাকায়। ট্রেনের গেটের সামনেই বসেছিলেন ওই ফল বিক্রেতা। সেই সময়ে অতর্কিতে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে কোনও দুষ্কৃতী। তাতে জখম হন তিনি। তাকে সোনারপুর জিআরপিতে নিয়ে যাওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ