প্রদীপ্ত দত্ত, ঝাড়গ্রাম: শাল-পিয়ালের জঙ্গলঘেরা ঝাড়গ্রাম উৎসবমুখর।কোথাও অযোধ্যার রামমন্দির তো কোথাও মণ্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দিরের আদলে। মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, সাবেকি প্রতিমা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের জন্য নানা আকর্ষণ সাজিয়ে রেখেছে ঝাড়গ্রাম জেলার পুজো কমিটিগুলি। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, পুজোয় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।জেলি শহর ও প্রতিটি থানা এলাকায় পুলিশের বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে।ভিড় সামলাতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলা শহরে নজর কাড়ছে একাধিক পুজো। রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপুজোর থিম ‘পরম্পরা’। মন্ডপে বাঁশের ঝুড়, কুলো ও মাছ ধরার জালের মাধ্যমে হারিয়ে যেতে বসা সংস্কৃতির ছবি ফুটিয়ে তোলা হয়েছে।পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীনের পুজোর থিম এবার ভারতমাতা। বাছুরডোবা ইয়ং ইলেভেনের মণ্ডপ অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি করা হয়েছে। শহরের রেল লাইন সংলগ্ন পূর্বাশা সর্বজনীনের মণ্ডপ তৈরি হয়েছে তিরুপতি মন্দিরের আদলে। ঘোড়াধরা পার্ক সর্বজনীনের থিম ‘স্বর্গদুয়ার’ । আলোকসজ্জাও এ ই পুজোর অন্যতম চমক । অরণ্য সঙ্ঘের ‘সঞ্জীবনী সন্ধানে পবনপুত্র’ থিমে রামায়ণেরঅরণ্য কান্ডের বিষ য় তুলে ধরা হয়েছে । ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকএলাকার মানিকপাড়া অভিনন্দন সর্বজনীনে পোড়ামাটির হাতি ও মৃৎশিল্পীদের কাজের মাধ্যমে লোকশিল্পর ঐতিহ্য তুলে ধরা হয়েছে। লোধাশুলি সর্বজনীনের পুজোর থিম ‘লোকশিল্পের আঙিনায় মহামায়া’। খালশিউলি সর্বজনীন দুর্গোৎসবের পুজোর থিম স্বচ্ছতা। লালগড়ে রামমন্দিরের আদলে মণ্ডপের পাশাপাশি রামগড়, দহিজুড়ি ও বৈতা এলাকার পুজোতেও সাবেকি ধাঁচের মন্ডপ তৈরি করা হয়েছে।বেলপাহাড়িতে শিলদা শিবশক্তি সংঘেরথিম ‘ময়ূরমহল’ । জঙ্গলমহলের মাশরুমের ছবিউঠে এসেছে। বনদুর্গা সর্বজনীনে তুলে ধরা হয়েছে বাংলার পটচিত্রের ছোঁয়া। জামবনিতে গিধনি স্পোর্টিং ক্লাবের ঝালমুড়ি থিমে উঠে এসেছে বিক্রেতাদের জীবন-জীবিকা। জামবনি সর্বজনীনে অভিনেতা উত্তমকুমারের শতবর্ষ উপলক্ষে উত্তম অভিনীত ছবির নানা দৃশ্য দিয়ে মন্ডপ সাজানো হয়েছে । সাঁকরাইলের রোহিণী ও কুলটিকরি এলাকায় মন্দিরের আদলে মণ্ডপতৈরি হয়েছে। দশমীতে রাবণপোড়ার বিশেষ আয়োজন থাকছে। গোপীবল্লভপুর-১ ব্লকের ছাতিনাশোলে ৪০ ফুটের দুর্গাপ্রতিমা দেখতে দর্শনার্থীর চতুর্থী থেকে ভীড় জমাচ্ছেন।গোপীবল্লভপুর-২ ব্লকের মালিঞ্চা, তপসিয়া ও চোরচিতায় সাবেকি পুজোর পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নয়াগ্রামেও বালিগেড়িয়া ও খড়িকামাথানির পুজোয় রাবণপোড়া, অর্কেস্ট্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। খড়িকামাথানি সর্বজনীনের ‘বন্দে মাতরম’ থিমে ফুটে উঠেছে বিপ্লবীদের ছবি। শহরের অরণ্য সংঘ ক্লাবের পুজো কমিটির অন্যতম সদস্য উত্তম বারিক বলেন, চতুর্থ থিমের বৈচিত্র্য, লোকসংস্কৃতির টান ও সাবেকি ঐতিহ্যের মেলবন্ধনে এ বার পুজো পরিক্রমায় দর্শনার্থীদের জন্য আকর্ষণের অভাব নেই জঙ্গলমহলে।



