Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাশিফল: কেমন যাবে শুক্রবার?

রাশিফল: কেমন যাবে শুক্রবার?
  • ২ মে, ২০২৫ ০৮:০৫

মেষ: কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিঘ্নের জন্য মানসিক অস্থিরতা ও হতাশা। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে উন্নতি। ধর্মে মতি।

Advertisement

বৃষ: সৃজনশীল কাজকর্মে ও হস্তশিল্পীদের সাফল্য ও সুনাম বৃদ্ধির যোগ। শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন। আয় বাড়বে।
মিথুন: বিদ্যালাভে দিনটি শুভ। বিশেষ কোনও ব্যক্তির সহায়তায় কর্মস্থলে বাধা মুক্তি। সম্পত্তি বিষয়ে শরিকি মতপার্থক্য বাড়বে।
কর্কট: অর্থাগম ভাগ্য অনুকূল। বেশি খরচ করে বা দান করে নিজেকে জাহির করলে বিড়ম্বিত হতে পারেন। কর্ম ও অর্থ ভাগ্য শুভ।
সিংহ: আপ্রাণ চেষ্টা করে জটিল কাজে সাফল্য ও সুনাম। নৃত্য-গীতাদি চারুকলায় বিশেষ সুনাম ও উপার্জন বৃদ্ধি।
কন্যা: কর্মভাগ্য অনুকূল। ব্যবসা ও পেশায় অগ্রগতি ও নতুন কাজের সুযোগ প্রাপ্তি। বিদ্যার্থীদের পক্ষে দিনটি অপেক্ষাকৃত শুভ।
তুলা: বিজ্ঞান বিষয়ক উচ্চশিক্ষা ও গবেষণাদিকার্যে বিশেষ সাফল্য। নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। প্রেম-প্রণয়ে আনন্দ লাভ।
বৃশ্চিক: ব্যবসা ভালো চলবে। পেশায় উন্নতি। শরীর-স্বাস্থ্য দেখে চলুন।
ধনু: কাজকর্ম ও বিদ্যা শিক্ষায় বাধা থাকবে। অর্থকড়ি দিক অনুকূল। পেটের সমস্যা হতে পারে।
মকর: আজকের দিনটি ব্যবসায় শুভ। বড় কোনও বরাত প্রাপ্তি অসম্ভব নয়। চলাফেরা ও যান-চালনায় সতর্ক হন। 
কুম্ভ: গৃহাদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ যোগাযোগ পেতে পারেন। ব্যবসায় বাধার মধ্যে অগ্রগতি। মানসিক অস্থিরতা থাকবে।
মীন: সন্তান বা প্রিয়জনের ব্যবহারে মনঃকষ্ট। কোনও কুটুম্বের কূট চালে পারিবারিক অশান্তির যোগ। ব্যবসা ও পেশায় উন্নতি।

সম্পর্কিত সংবাদ