Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় সরকারি উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্লেসমেন্ট, নন্দীগ্রামে মাইকিং

রবিবার সাত সকালেই সরকারি উদ্যোগে বিনা খরচে আবাসিক প্রশিক্ষণ ও প্লেসমেন্টে একশো শতাংশ সহযোগিতার আশ্বাস দিয়ে মাইকিং চলল ভোটমুখী নন্দীগ্রামে।

হলদিয়ায় সরকারি উদ্যোগে বিনামূল্যে প্রশিক্ষণ ও প্লেসমেন্ট, নন্দীগ্রামে মাইকিং
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: রবিবার সাত সকালেই সরকারি উদ্যোগে বিনা খরচে আবাসিক প্রশিক্ষণ ও প্লেসমেন্টে একশো শতাংশ সহযোগিতার আশ্বাস দিয়ে মাইকিং চলল ভোটমুখী নন্দীগ্রামে। এদিন নন্দীগ্রাম-২ ব্লকের বয়াল-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটোয় করে মাইকিং চলে। জানানো হয়, হলদিয়ায় সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(সিপেট) প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি কোর্স করানো হবে। তফসিলি জাতিভুক্ত পরিবারের যুবক-যুবতীরা আবেদনের যোগ্য। সিপেট এবং তফসিলি জাতি-‌উপজাতি ও অন্যান্য অনগ্রসর উন্নয়ন এবং বিত্ত নিগমের যৌথ উদ্যোগে পাঁচ মাসের আবাসিক প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর প্লাস্টিক সামগ্রী তৈরির বিভিন্ন কারখানায় মেশিন অপারেটরের জন্য প্লেসমেন্ট করা হবে। এই কাজে একশো শতাংশ সহযোগিতা করবে প্রশাসন। জানা গিয়েছে, বেকার যুবক-যুবতীদের প্লাস্টিক সামগ্রী তৈরির জন্য বিভিন্ন কারখানায় পাঁচ মাসের প্রশিক্ষণ দেওয়া হবে। বিনামূল্যে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র তফসিলি জাতিভুক্ত বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। বার্ষিক আয় সর্বাধিক তিন লক্ষ টাকা হওয়া বাঞ্ছনীয়। ১৮থেকে ৩৫ বছরের মধ্যে যুবক-যুবতীরা আবেদনযোগ্য। ৭৫টি আসনে যেকোনো প্রান্ত থেকে আবেদন করা যাবে। জানা গিয়েছে, প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণের জন্য হলদিয়ার সেন্ট্রাল ইন্সটিটিউট অব পেট্রকেমিক্যালস ইঞ্জিনিয়া঩রিং অ্যান্ড টেকনোলজিকে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন গ্রামে এনিয়ে মাইকিং হয়। যুবক-যুবতীদের বিস্তারিত তথ্যের জন্য বিডিও অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। তফসিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর এবং বিত্ত নিগমের পক্ষ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এবার কারখানার মেশিন অপারেটর হিসেবে উপযুক্ত করার কোর্স শেখানো হবে। উল্লেখ্য, আগস্ট মাসে নন্দীগ্রামে রোজগার মেলা রয়েছে। সেখান থেকে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিশেষ অভিযান শুরু হবে। এজন্য হলদিয়ার বিভিন্ন শিল্পসংস্থা থেকে শূন্যপদের তালিকা সংগ্রহ করেছে প্রশাসন।  প্রাথমিকভাবে নন্দীগ্রামের যুবক-যুবতীদের মধ্য থেকে এই নিয়োগ হবে বলে প্রশাসনের অলোচনায় ছিল। তবে, এনিয়ে হলদিয়ায় আন্দোলন শুরু হয়েছে। তাই হলদিয়ায় শিল্পাঞ্চলে নিয়োগ শুধুমাত্র নন্দীগ্রাম এলাকা থেকেই হবে নাকি অন্য জায়গার যুবক-যুবতীরাও সুযোগ পাবেন সেটা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলে পরিষ্কার হবে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ