Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কটিশ চার্চে চালু সংবাদ পাঠ ও ডেটা সায়েন্সের ফ্রি কোর্স

স্কটিশ চার্চ কলেজে চালু হচ্ছে সংবাদপাঠ, সঞ্চালনার বিশেষ পেশাদার কোর্স। এর পাশাপাশি ডেটা সায়েন্সের উপরও নয়া কোর্স চালু হচ্ছে এই কলেজে।

স্কটিশ চার্চে চালু সংবাদ পাঠ ও ডেটা সায়েন্সের ফ্রি কোর্স
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কটিশ চার্চ কলেজে চালু হচ্ছে সংবাদপাঠ, সঞ্চালনার বিশেষ পেশাদার কোর্স। এর পাশাপাশি ডেটা সায়েন্সের উপরও নয়া কোর্স চালু হচ্ছে এই কলেজে। রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে কোর্সগুলি চলবে। সবচেয়ে বড়ো কথা, কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন ছাত্রছাত্রীরা। প্রতিটি ব্যাচে ৩৩ জন করে পড়ুয়া থাকবেন। ৩৯০ ঘণ্টা করে প্রতি কোর্সের মেয়াদ। প্রতিদিন দু’-তিন ঘণ্টার পঠনপাঠন ও প্রশিক্ষণ চলবে। পাঁচ-ছ’মাসের মধ্যে কোর্সগুলি শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ মধুমঞ্জরী মণ্ডল জানিয়েছেন, যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের বেছে নেওয়া হবে। কোর্স শেষে এখান থেকেই প্লেসমেন্ট হবে। উপাধ্যক্ষ সুপ্রতিম দাশ বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সব কোর্সের পঠনপাঠন চলবে। এখনকার দিনে ডেটাই ক্ষমতার উৎস। সেখানে দাঁড়িয়ে কোর্সগুলির উপযোগিতা যথেষ্ট বলেই মনে করি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ