Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

বিনামূল্যে চোখের জটিল অস্ত্রোপচার, কল্যাণী জেএনএম হাসপাতাল

বুধবার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে এক রোগীর চোখ রক্ষা করলেন চিকিৎসকরা।

বিনামূল্যে চোখের জটিল অস্ত্রোপচার, কল্যাণী জেএনএম হাসপাতাল
  • ৭ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: বুধবার কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে এক রোগীর চোখ রক্ষা করলেন চিকিৎসকরা। সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপচার হওয়ায় খুশি রোগী ও তাঁর পরিবার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে এক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন বিশ্বনাথ দাস নামে বছর ৪৭-এর এক ব্যক্তি। দুর্ঘটনায় তাঁর ডান চোখের অস্থিকোটরের তিনটি হাড় ভেঙে যায় এবং চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমে তিনি কল্যাণী এইমসে চিকিৎসার জন্য যান। তিন মাস পর কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে চিকিৎসক কুশল চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। কুশলবাবু বলেন, রোগীর চোখের অস্থিকোটরের তিনটি হাড় ভেঙে গিয়েছিল। দুর্ঘটনার দীর্ঘ তিন মাস পরে উনি আসায় অস্ত্রোপচারটি আরও জটিল হয়ে ওঠে। তবে চিকিৎসকেরা গুরুত্ব দিয়ে এই অপারেশনটি সফলভাবে সম্পূর্ণ করেন।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই জটিল অস্ত্রোপচার। ডেন্টাল ও ইএনটি বিভাগের চিকিৎসকরা যৌথভাবে অপারেশনটি সম্পন্ন করেন। ভাঙা হাড়ের জায়গায় প্লেট বসিয়ে সফলভাবে রোগীর চোখ রক্ষা করা সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রোগী বিশ্বনাথ দাস বলেন, সম্পূর্ণ বিনামূল্যে আমার অপারেশন করা হয়েছে। এখন আমি অনেকটাই সুস্থ। এজন্য চিকিৎসকদের কাছে আমি বিশেষ কৃতজ্ঞ।

Advertisement
সম্পর্কিত সংবাদ