Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

আইনজীবী পরিচয়ে সাড়ে ৬ লক্ষের প্রতারণা

শিয়ালদহ আদালতের আইনজীবী পরিচয় দিয়ে মামলা লড়ার নাম করে মক্কেলের থেকে সাড়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল

আইনজীবী পরিচয়ে  সাড়ে ৬ লক্ষের প্রতারণা
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ আদালতের আইনজীবী পরিচয় দিয়ে মামলা লড়ার নাম করে মক্কেলের থেকে সাড়ে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। বেলেঘাটা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিতভাবে প্রতারণার মামলা রুজু করেছেন বিপ্লব পারিদার নামের এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম স্বরূপ দাস। তাঁকে আটক করেছে বেলেঘাটা থানার পুলিশ। উল্লেখ্য, ঘটনাটি ঘটে ২০২৩ সালে। একটি সিভিল মামলার নিষ্পত্তির জন্য আইনজীবী পরিচয় দেওয়া স্বরূপের সঙ্গে যোগাযোগ করেন বিপ্লববাবু। বিশ্বাস নার্সারি লেনে একটি ঘর ভাড়া নিয়ে আইনি পরামর্শ দিতেন স্বরূপ। তিনি তাঁর মক্কেলকে মামলাটি নিষ্পত্তির আশ্বাস দেন। বদলে দফায় দফায় সাড়ে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করেন। তা সত্ত্বেও মামলার নিষ্পত্তি হয়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বেলেঘাটা থানায় মামলা রুজু করেন বিপ্লববাবু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ