Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার নামে প্রতারণা! খোয়া গেল কয়েক হাজার টাকা

ময়নাগুড়িতে ডিবিটি লিঙ্কের নামে প্রতারণায় ১৪ হাজার টাকা খোয়া গেল বিধান কুমার বিশ্বাসের। সাইবার প্রতারণার অভিযোগ থানায়। বিস্তারিত পড়ুন।

ব্যাংকে ডিবিটি লিঙ্ক করার নামে প্রতারণা! খোয়া গেল কয়েক হাজার টাকা
  • ১৭ জুন, ২০২৬ ১৫:১০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করাতে চান? এমন ভাবেই ব্যাংকের কর্মীর পরিচয় দিয়ে ময়নাগুড়ির এক যুবককে ফোন প্রতারকের। ফোনে দেওয়া হল লিংক। বলা হল ওই লিংকে ক্লিক করতে হবে। ব্যক্তির কথায় হোয়াটস অ্যাপে আসা লিংক খুলে ফর্ম পূরণ করার পরেই মাথায় হাত ময়নাগুড়ির বাসিন্দা বিধান কুমার বিশ্বাসের। কিছু সময়ের পর পর তার মোবাইলে দুই ধাপে ১৪ হাজার টাকা কেটে নেওয়া হয়। এমনই ডিবিটি লিংকের নামে প্রতারণার শিকার হন তিনি। বুঝতে পেরে আর দেরি করেননি তিনি। তিনি ছুটে যান ময়নাগুড়ি থানায়।

Advertisement

বিধান কুমার বিশ্বাসের বাড়ি ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমন ঘটনায় রীতিমতো হতবাক তিনি। তিনি বলেন, 'আমার দুটি অ্যাকাউন্ট রয়েছে। একটি অ্যাকাউন্টে লেনদেন হয় ও আরেকটিতে হয় না। যে অ্যাকাউন্টে লেনদেন হয় সেই অ্যাকাউন্টে ডিবিটি লিংক করতে এর আগে ব্যাংকে গিয়েছিলাম। এরপর সেখানে না হওয়ার কারণে অনলাইনে চেষ্টা করেছিলাম। সেখানেও হয়নি। বুধবার সকালে ফোন আসায় আমি বিশ্বাস করে নিয়ে সর্বশান্ত হলাম'। ময়নাগুড়ি থানায় সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। প্রতারকের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ