• আইনি বিপাকে জড়ালেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপড়ে। ভুয়ো অর্থলগ্নি সংস্থা খুলে প্রতারণা করার অভিযোগে বিদ্ধ অভিনেতা। উত্তরপ্রদেশে তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি এই প্রতারণা মামলায় আরও ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, দু’টি সংস্থার সঙ্গে নাম জড়িয়েছে শ্রেয়সের। এই দুই সংস্থা গ্রামের মানুষদের বিপুল সুদের লোভ দেখিয়ে টাকা আদায় করত। পরে আর টাকা ফেরত পেতেন না বিনিয়োগকারীরা। এই সংস্থার একাধিক কর্মী ইতিমধ্যে গা ঢাকা দিয়েছেন। শ্রীনগরে এক ব্যক্তি এফআইআর দায়ের করেন। সেই সূত্র ধরে শুরু হয় তদন্ত। সেখানেই উঠে আসে শ্রেয়স ও অলোক নাথের নাম। দু’জনে ৯ কোটি টাকা প্রতারণার সঙ্গে যুক্ত বলে অভিযোগ। গোমতী নগর ও সোনিপথ থানাতেও অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। যদিও এই অভিযোগকে ‘ভুয়ো ও মিথ্যা’ বলে দাবি করা হয়েছে শ্রেয়সের টিমের তরফে। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির কাজ করছেন শ্রেয়স। এছাড়াও ‘হাউজফুল ৫’ সিনেমায় দেখা যাবে তাঁকে।



