Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬

প্রতারণার অভিযোগ, ভাইজানকে তলব আদালতে

এবার প্রতারণার অভিযোগে তলব করা হল ভাইজান অর্থাৎ অভিনেতা সলমন খানকে। তার সংস্থা বিয়িং হিউম্যানের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ।

প্রতারণার অভিযোগ, ভাইজানকে তলব আদালতে
  • ৬ আগস্ট, ২০২৬ ১২:১৫
Prefer us on Google

চন্ডীগড়, ৬ আগস্ট: এবার প্রতারণার অভিযোগে তলব করা হল ভাইজান অর্থাৎ অভিনেতা সলমন খানকে। তার সংস্থা বিয়িং হিউম্যানের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ। বিয়িং হিউম্যানের জুয়েলারি বিক্রির লাইসেন্স প্রাপ্ত সংস্থা স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের সঙ্গে বানিজ্যিক চুক্তি হয়েছিল চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্তর। আর সেই চুক্তি ভঙ্গ এবং প্রতারণার অভিযোগ তুলেই আদলতের দ্বারস্থ হয়েছেন ব্যবসায়ী। সলমনের পাশাপাশি তার বোন আলভিরা খান অগ্নিহোত্রী সহ স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেডের অন্য ডিরেক্টরদেরও তলব করেছে চণ্ডীগড় জেলা আদালত। 

Advertisement

চণ্ডীগড়ের ব্যবসায়ী অরুণ গুপ্ত আদালতে অভিযোগ জানিয়েছেন, বিয়িং হিউম্যান জুয়েলারি শোরুম খোলার জন্য তাঁকে মিথ্যা ব্যবসার আশ্বাস দিয়ে প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করতে  উৎসাহিত করা হয়। যার মধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে শোরুম তৈরি করেন। বিক্রিও শুরু হয়। তবে তার আভিযোগ, শোরুম খোলার পর থেকে  সলমনের সংস্থার কছে থেকে চুক্তি অনুযায়ী কোনরকম সহযোগিতা পাওয়া যায়নি। এর ফলে ক্ষতির মুখে পড়েন চণ্ডীগড়ের ব্যবসায়ী। যার জেরে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে তিনি শোরুম বন্ধ করতে বাধ্য হন। কয়েক কোটি টাকার ক্ষতি হয় ওই ব্যাবসায়ীর। আর ঠিক সেই কারণেই  ভাইজানের সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। অভিযোগে আরও জানানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সংস্থার সঙ্গে জড়িত আরও ছয় ব্যক্তি। অপরদিকে স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড আগেই অভিযোগ অস্বীকার করেছে। সংস্থা মারফত জানানো হয়েছে, ২০১৮ সালের এই চুক্তির সঙ্গে সলমন খানের কোনোরকম ভূমিকা ছিল না। আদালত আগামী ৫ অক্টোবর সলমন সহ বাকিদের আদালতে হাজির হয়ে অভিযোগের যথাযথ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ