Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে ফ্রান্স বনাম স্পেন

দু’বছর আগে হওয়া ইউরোর পুনরাবৃত্তি বিশ্বকাপেও। আগামী মঙ্গলবার কাপযুদ্ধের সেমি-ফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স।

শেষ চারে ফ্রান্স বনাম স্পেন
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লস এঞ্জেলস: দু’বছর আগে হওয়া ইউরোর পুনরাবৃত্তি বিশ্বকাপেও। আগামী মঙ্গলবার কাপযুদ্ধের সেমি-ফাইনালে মুখোমুখি স্পেন ও ফ্রান্স। উল্লেখ্য, বৃহস্পতিবার মরক্কোকে হারিয়ে আগেই শেষ চারের টিকিট পাকা করেছিলেন কিলিয়ান এমবাপেরা। শুক্রবার বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ গোলে জিতল স্প্যানিশ আর্মাডা। শেষ মুহূর্তে জাল কাঁপিয়ে নায়ক মিকেল মেরিনো। এছাড়া লা রোহা ব্রিগেডের হয়ে স্কোরশিটে নাম তোলেন ফাবিয়ান রুইজ। বেলজিয়ামের একমাত্র গোলটি চার্লস ডে কাটেলারের। দু’বছর আগে ইউরো কাপ সেমি-ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে বশ মানিয়েছিল স্পেন। বিশ্বকাপের আসরে তার পুনরাবৃত্তির আশায় ইয়ামালরা। পক্ষান্তরে, বিশ্বকাপে দুরন্ত ফর্ম বজায় রেখে টানা তৃতীয়বার ফাইনালের টিকিট পাকা করতে মরিয়া দিদিয়ের দেশঁ ব্রিগেড।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ