Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মায়ের প্রয়াণ, দেশে ফিরলেন দিদিয়ের দেশঁ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগ-আউটে থাকবেন না কোচ দিদিয়ের দেশঁ। শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তাঁকে ছাড়াই খেলতে নামতে হবে এমবাপে, ডেম্বেলেরা।

মায়ের প্রয়াণ, দেশে ফিরলেন দিদিয়ের দেশঁ
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগ-আউটে থাকবেন না কোচ দিদিয়ের দেশঁ। শুক্রবার রাতে নরওয়ের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তাঁকে ছাড়াই খেলতে নামতে হবে এমবাপে, ডেম্বেলেরা। বিশ্বকাপের মাঝেই ফরাসি শিবিরে আছড়ে পড়েছে দেশঁর মায়ের মৃত্যু সংবাদ। গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফরাসি ফুটবল সংস্থা এই খবর নিশ্চিত করেছে। দুঃসংবাদ পেয়েই দেশে ফেরার বিমান ধরেন দেশঁ।

Advertisement

‘আই’ গ্রুপে টানা দু’ম্যাচে জিতে ইতিমধ্যেই নক-আউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। লিগের শেষ প্রতিপক্ষ নরওয়ের পয়েন্টও ৬। তাই গ্রুপ শীর্ষে থাকার জন্য এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আর তাই কোচের না থাকাটা ফরাসিদের কাছে রীতিমতো বড়ো ধাক্কা। দেশঁর অনুপস্থিতিতে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ গাই স্টেফান।
ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘মঙ্গলবার সকালে কোচ দিদিয়ের দেশঁর মায়ের জীবনাবসান ঘটে। শেষকৃত্যে অংশ নিতে তিনি দেশে ফিরেছেন। ফলে গ্রুপের শেষ ম্যাচে ডাগ-আউটে থাকতে পারবেন না।’ উল্লেখ্য, অতীতেও আন্তর্জাতিক প্রতিযোগিতার মাঝে প্রিয়জনকে হারিয়েছেন দেশঁ। ২০২২ সালে নেশনস লিগে ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচের আগে মারা যান তাঁর বাবা। সেই সময়ও শেষকৃত্যে অংশ নিতে সাময়িকভাবে বাড়ি ফিরতে হয়েছিল এমবাপেদের হেড স্যারকে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চলতি বিশ্বকাপেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ