Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয় হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, পাল্লা ভারী কার?

আজ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে তৃতীয় স্থানের লড়াই হবে রাত ২:৩০-এ। শিরোপার স্বপ্ন ভেঙে গিয়ে সম্মান রক্ষার চেষ্টা করবে দুই দল। বিস্তারিত পড়ুন।

তৃতীয় হওয়ার লড়াইয়ে আজ মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, পাল্লা ভারী কার?
  • ১৮ জুলাই, ২০২৬ ১৫:৫৭
Prefer us on Google

মায়ামি, ১৮ জুলাই: বিশ্বকাপ ফাইনালের আগে আজ মাঠে নামছে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও তৃতীয় স্থান দখলের লড়াইয়ে কোনও ছাড় দিতে নারাজ উভয় দলই। সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে স্পেনের কাছে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ফ্রান্স। আর আর্জেন্তিনার কাছে শেষ মুহূর্তে পরাস্ত হতে হয় ইংল্যান্ডকে। তাই হতাশা ঝেড়ে টুর্নামেন্ট শেষ করতে তৃতীয় স্থানের জয়ের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নামবে দুই দল। 

Advertisement

আজকের ম্যাচে ফ্রান্সের ভরসা অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার উপর আজ অনেকটাই দায়িত্ব থাকবে। আক্রমণে তাঁর গতি ও গোল করার ক্ষমতা সবটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। অপরদিকে ইংল্যান্ডের হয়ে বড়ো দায়িত্ব থাকবে জুড বেলিংহ্যাম এবং অধিনায়ক হ্যারি কেনের উপর। আজকের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ড জয় ছাড়া আর অন্য কিছু ভাবছে না। 
নিজেদের সেরা পারফরম্যান্সের পরও ফাইনালে না উঠতে পারার আক্ষেপ থাকলেও, আজকের ম্যাচে সম্মান রক্ষার পাশাপাশি সমর্থকদের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে এই দুই ইউরোপীয় শক্তি। ফলে বিশ্বকাপের তৃতীয় স্থানের এই লড়াইয়ে কারা শেষ পর্যন্ত বাজিমাত করে, তারই অপেক্ষা। 

আজকের ম্যাচের সময়

ফ্রান্স-ইংল্যান্ড (শুরু ভারতীয় সময় রাত ২টা ৩০ মিনিটে)

 

Advertisement
সম্পর্কিত সংবাদ