Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নকআউটে ফ্রান্স ও নরওয়ে, চার গোল করে মেসিকে তাড়া এমবাপে,হালান্ডের

মেসি ম্যাজিকের মাঝেই চলতি বিশ্বকাপে অব্যহত আরও এক তারকার ঝলকানি। কিলিয়ান এমবাপে। মেসি দু’ম্যাচে ৫ গোল করেছেন।

নকআউটে ফ্রান্স ও নরওয়ে, চার গোল করে মেসিকে তাড়া এমবাপে,হালান্ডের
  • ২৩ জুন, ২০২৬ ১১:৪৫
Prefer us on Google

ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্ক: মেসি ম্যাজিকের মাঝেই চলতি বিশ্বকাপে অব্যহত আরও এক তারকার ঝলকানি। কিলিয়ান এমবাপে। মেসি দু’ম্যাচে ৫ গোল করেছেন। আর ফরাসি তারকা করে ফেললেন ২ ম্যাচে ৪ গোল। এদিন ভারতীয় সময় ভোররাতের ম্যাচে ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স। যার মধ্যে জোড়া গোল এমবাপের। অন্য গোলটি করেন দেম্বেলে। এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেনেগালের বিরুদ্ধেও জোড়া গোল করেছিলেন ফরাসি তারকা। ফ্রান্স এই বিশ্বকাপে সেনেগাল ও ইরাকের বিরুদ্ধে জিতে এক ম্যাচ বাকি থাকতেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘আই’ থেকে নকআউটে পৌছে গেল। 

Advertisement

‘আই’ গ্রুপের আর এক দল নরওয়েও নকআউট নিশ্চিত করেছে নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে। মঙ্গলবার ভোরের ম্যাচে ৩-২ গোলে নরওয়ে হারাল সেনেগালকে। হাড্ডাহাড্ডি ম্যাচের নায়ক আর এক তারকা আর্লিং হালান্ড। হালান্ডও পাল্লা দিচ্ছেন মেসি-এমবাপেদের। এদিন ম্যাচের ৪৮ ও ৫৮ মিনিটে দু’বার সেনেগালের জালে বল জড়ান হালান্ড। দু’ম্যাচে হালান্ডেরও ৪ গোল হয়ে গেল। নরওয়ের হয়ে অপর গোল মার্কাসের। সেনেোগালের হয়ে জোড়া গোল করেন ইসমালিয়া। আই গ্রুপ থেকে ছিটকে গেল সেনেগাল ও ইরাক।  

আজ ‘জে’ গ্রুপের ম্যাচে জর্ডনকে ২-১ গোলে হারাল আলজিরিয়া। ম্যাচের ৩৬ মিনিটে নিজারের গোলে এগিয়ে যায় জর্ডন। কিন্তু ম্যাচের ৬৯ মিনিটে নাধির এবং ৮২ মিনিটে আমিনের গোলে শেষ হাসি হাসল আলজিরিয়া। এই হারের ফলে বিশ্বকাপ থেকে ছিটকে গেল জর্ডন।        

Advertisement
সম্পর্কিত সংবাদ