Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শেষ ষোলোয় ফ্রান্স, মেক্সিকো, জোড়া গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে

ফ্রান্স সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। এমবাপে জোড়া গোল করে মেসির রেকর্ড ছুঁলেন। বিস্তারিত পড়ুন।

শেষ ষোলোয় ফ্রান্স, মেক্সিকো, জোড়া গোল করে মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে
  • ১ জুলাই, ২০২৬ ১০:৩৯
Prefer us on Google

নিউ ইয়র্ক ও মেক্সিকো সিটি: প্রত্যাশা মতই শেষ ষোলোয় পৌঁছে গেল ফ্রান্স। সুইডেন কে ৩-০ গোলে হারালেন এমবাপেরা। জোড়া গোল করে সর্বোচ্চ গোলদাতা দৌড়ে ছ’গোল করে, মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। এদিনের এই ম্যাচ কার্যত হয়ে দাঁড়িয়েছিল ফ্রান্স বনাম সুইডেনের গোলরক্ষক উইডেল জেটারস্ট্রমের লড়াই। সুইডিস গোলরক্ষক এবং বার পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে ছয় থেকে সাত গোলে জেতা উচিত ছিল ফ্রান্সের। ম্যাচের ৪৫ মিনিটে সুইডেনের বক্সের বাইরে এমবাপে কে পাস দেন ডেম্বেলে। তখন সামনে চারজন সুইডিশ ডিফেন্ডার ঘিরে রেখেছেন এমবাপেকে। পায়ের জাদুতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বলে নিখুঁত নিশানা রাখেন ফরাসি স্ট্রাইকার। প্রথমার্ধে ফ্রান্সকে এক গোলে এগিয়ে দেন তিনি। এর আগে এমবাপের একটি গোল বাতিল হয় অফসাইডের কারণে। প্রথমার্ধেই আরো চার গোলে এগিয়ে যেতে পারত ফ্রান্স। দুটি নিশ্চিত গোল বাঁচান সুইডিশ গোলরক্ষক এবং দুটি শট বারে লাগে। 

Advertisement

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়ায় ফ্রান্স। ম্যাচের ৫৩ মিনিটে দুরন্ত শটে ফ্রান্সকে ২-০ এগিয়ে দেন বার্কোলা। ম্যাচের ৭৪ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেক পোতেন এমবাপে। এবার সেমিফাইনালে ওঠার দৌড়ে ফ্রান্সের সামনে প্যারাগুয়ে। 
অন্য ম্যাচে এদিন ঘরের মাঠে ইকুয়েডারকে  ২-০ গোলে হারালো মেক্সিকো। ১৯৮৬ সালে শেষবার নক আউটের প্রথম বাধা পার করে দ্বিতীয় পর্যায়ে উঠেছিল মেক্সিকো। এবার ফের ৪০ বছর পর নক আউটের নিজেদের প্রথম ম্যাচ জিতে পরের রাউন্ডে গেল এবারের অন্যতম আয়োজক দেশ। ম্যাচের ২২ মিনিটে জুলিয়ান কুইনোনেস এবং ৩১ মিনিটে রাউল জিমেনেজের গোলে শেষ ষোলোয় পৌঁছল মেক্সিকানরা। ম্যাচের ইনজুরি টাইমে মাঠে হাত দিয়ে মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখতে হয় ইকুয়েডরের পিয়েরোকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ