Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল বাইক আরোহী চার যুবকের

স্থানীয়দের বক্তব্য, ওই চার যুবক মত্ত অবস্থায় ছিলেন। বাইকের গতিও ছিল অত্যন্ত বেশি। রানাঘাটের নতুনপাড়া মোড়ের কাছে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকানে সজোরে ধাক্কা মারে।

শ্মশান থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল বাইক আরোহী চার যুবকের
  • ২৯ জুলাই, ২০২৬ ১৯:৪৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদীয়ার রানাঘাট থানার ন’পাড়া মাশুন্ডা গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া গ্রামে পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার যুবকের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক আত্মীয়র শেষকৃত্য সেরে শ্মশান থেকে একটি বাইকে ওই চারজন ফিরছিলেন। মাঝপথে ঘটে দুর্ঘটনা।

Advertisement

স্থানীয়দের বক্তব্য, ওই চার যুবক মত্ত অবস্থায় ছিলেন। বাইকের গতিও ছিল অত্যন্ত বেশি। রানাঘাটের নতুনপাড়া মোড়ের কাছে এসে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত অপর দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ