Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

সোশ্যাল মিডিয়ায় মিলল খোঁজ, ফিরল চার বছরের খুদে

থানার উদ্যোগে বাবা-মায়ের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু। ২১ সেপ্টেম্বর ট্রেনে বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে

সোশ্যাল মিডিয়ায় মিলল খোঁজ, ফিরল চার বছরের খুদে
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: থানার উদ্যোগে বাবা-মায়ের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু। ২১ সেপ্টেম্বর ট্রেনে বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে। মগরাহাট স্টেশনের কাছে একা কাঁদতে দেখা যায় চার বছরের ওই শিশুকে। পরিবারের কাউকে আশপাশে না পেয়ে নিত্যযাত্রীরা মগরাহাট থানায় খবর দেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোথায় বাড়ি, কার সঙ্গে ছিল– কিছুই স্পষ্ট করে বলতে পারছিল না সে। মায়ের নাম জিজ্ঞাসা করলে একটিই উত্তর ছিল– হাসিনা বিবি। এই নামের সূত্র ধরে শুরু হয় পরিবারের খোঁজ। বিভিন্ন থানায় শিশুটির বিষয়ে বার্তা পাঠানো হয়। পাশাপাশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় তার ছবি ও পরিচয় প্রচার করা হয়েছিল। অবশেষে ২৯ সেপ্টেম্বর ফেসবুকে নিজের ছেলের ছবি দেখতে পান হাসিনা বিবি। সেদিন সন্ধ্যায় স্বামীকে সঙ্গে নিয়ে মগরাহাট থানায় পৌঁছন তিনি। পুলিশ তাঁদের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য যাচাই করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর অবশেষে শিশুটিকে তার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ