Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চার মহকুমা শাসক সহ জেলা সদরের ১২ আধিকারিক রিটার্নিং অফিসারের দায়িত্বে

এসআইআর প্রক্রিয়ায় ইআরও বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কাজ করা অনেক অফিসার বিধানসভা ভোটে রিটার্নিং অফিসার নেই।

চার মহকুমা শাসক সহ জেলা সদরের ১২ আধিকারিক রিটার্নিং অফিসারের দায়িত্বে
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এসআইআর প্রক্রিয়ায় ইআরও বা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে কাজ করা অনেক অফিসার বিধানসভা ভোটে রিটার্নিং অফিসার নেই। পূর্ব মেদিনীপুরে মোট ১৬টি বিধানসভার জন্য ১৬জন রিটার্নিং অফিসারের(আরও) লিস্ট চূড়ান্ত করা হয়েছে। ওই ১৬জনের মধ্যে চারটি মহকুমার মহকুমা শাসক আছেন। এছাড়াও, জেলাশাসক ও জেলা পরিষদ অফিসে কর্মরত আরও ১২জন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার অফিসার রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। এবার থেকে ওই রিটার্নিং অফিসাররা নির্বাচনী বিধি অনুযায়ী কাজ করবেন।

Advertisement

আগের মতোই তমলুক বিধানসভার রিটার্নিং অফিসার আছেন তমলুকের মহকুমা শাসক। পাঁশকুড়া পূর্ব কেন্দ্রের রিটার্নিং অফিসার হলেন জেলার অনগ্রসর শ্রেণিকল্যাণ অফিসের প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার। পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের রিটার্নিং অফিসার হয়েছেন জেলা পরিষদের সেক্রেটারি। যদিও ওই বিধানসভায় এসআইআর পর্বে ইআরও হিসেবে কাজ করেছেন জেলা পরিকল্পনা অফিসার নেহাল আহমেদ। ময়না বিধানসভায় রিটার্নিং অফিসার হয়েছেন ডিআরডিসি(জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা)-র প্রজেক্ট ডিরেক্টর। নন্দকুমার বিধানসভার রিটার্নিং অফিসার হয়েছেন ডিআরডিসির ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর। যদিও, এসআইআর প্রক্রিয়ায় ওই বিধানসভায় ইআরও ছিলেন মিড ডে মিলের অফিসার ইনচার্জ সৌরভ মিত্র। মহিষাদল বিধানসভার রিটার্নিং অফিসার হয়েছেন জেলা স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসার।
হলদিয়া বিধানসভার রিটার্নিং অফিসার আছেন সেখানকার মহকুমা শাসক। এবার ভোটে নন্দীগ্রাম বিধানসভার রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলাবেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি। চণ্ডীপুর বিধানসভার রিটার্নিং অফিসার হয়েছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন অফিসার। পটাশপুর বিধানসভার রিটার্নিং অফিসার হয়েছেন জেলা সংখ্যালঘু বিষয়ক জেলা আধিকারিক। এরআগে ওই দপ্তরের অফিসার ময়না বিধানসভার ইআরও ছিলেন। ময়না বিধানসভার ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার এন্ট্রির ঘটনায় কমিশনের নির্দেশে তৎকালীন ইআরও বিপ্লব সরকারকে সাসপেন্ড করার পাশাপাশি এফআইআর দায়ের করা হয়।
কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হয়েছেন বিশেষ ভূমি অধিগ্রহণ আধিকারিক। এছাড়া, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হয়েছেন এসসি এসটি ফিনান্স কর্পোরেশনের ডিস্ট্রিক্ট ম্যানেজার। খেজুরি বিধানসভার রিটার্নিং অফিসার করা হয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্কার অফিসের ডেপুটি ডিএলঅ্যান্ডএলআরওকে। কাঁথি দক্ষিণ বিধানসভার রিটার্নিং অফিসার আছেন কাঁথির মহকুমা শাসক। রামনগর বিধানসভার রিটার্নিং অফিসার হয়েছেন জেলা যুব আধিকারিক। এছাড়া, এগরা কেন্দ্রের রিটার্নিং অফিসার আছেন সেখানকার মহকুমা শাসক।
মহকুমা শাসক অফিসে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটরা অতীতে বিধানসভা ভোটের সময় রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন। এবার এসডিও অফিসে কর্মরত ডেপুটি ম্যাজিস্ট্রেটদের রিটার্নিং অফিসার করা হয়নি। সিনিয়রিটির ভিত্তিতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট র‌্যাঙ্কের অফিসারদের ওই দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখযোগ্যভাবে, জেলাশাসক ও জেলা পরিষদে কর্মরত ১২জন অফিসার রিটার্নিং অফিসারের দায়িত্ব সামলাবেন।

সম্পর্কিত সংবাদ