Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীঘ্রই চার শতাংশ ডিএ: মমতা

বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মী ডিএ চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শীঘ্রই যা দেওয়া হবে বলে শনিবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শীঘ্রই চার শতাংশ ডিএ: মমতা
  • ১৯ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মী ডিএ চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শীঘ্রই যা দেওয়া হবে বলে শনিবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সোনারপুরের জনসভা থেকে তিনি জানিয়েছেন, ‘আরও চার শতাংশ ডিএ শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যেটা বাজেটে ঘোষণা করা হয়েছে।’ বাজটে ঘোষণা হলেও এই নয়া হারে ডিএ চালু না হওয়ায় বিভিন্ন মহল অসন্তোষ প্রকাশ করে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

Advertisement

ইতিমধ্যে, রাজ্য সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত বকেয়া ডিএ ইতিমধ্যে দেওয়া শুরু করেছে রাজ্য। শিক্ষা সহ অন্যান্য রাজ্যের অধীনস্ত সংস্থার কর্মীদেরও দ্রুত এই সময়কালের বকেয়া ডিএ দেওয়ার চেষ্টা চালাচ্ছে নবান্ন। সভায়  যুবসাথী প্রকল্প নিয়েও এদিন বার্তা দিয়েছেন মমতা। তাঁর কথায়, ‘যাঁরা  যুবসাথী প্রকল্প এখনও পাননি, তাঁরা আবেদন করুন। সুবিধা পাবেন।’ ফলে এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 
মার্চ মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করে রাজ্য। এই প্রকল্পের মাধ্যমে ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ১ এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা থাকলেও, ধর্মতলার ধরনা মঞ্চ থেকে সকলকে চমকে দিয়ে ৭ মার্চ থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে দেন মমতা। ওই দিন কয়েক ঘণ্টার মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করে দেয় নবান্ন।

সম্পর্কিত সংবাদ