Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গুড়াপে দুর্ঘটনায় জখম কেন্দ্রীয় বাহিনীর চার সদস্য

সোমবার ভোররাতে বীরভূমে যাওয়ার পথে  দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান ও গাড়ির চালক সহ মোট চারজন জখম হন।

গুড়াপে দুর্ঘটনায় জখম কেন্দ্রীয় বাহিনীর চার সদস্য
  • ১৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: সোমবার ভোররাতে বীরভূমে যাওয়ার পথে  দুর্ঘটনায় পড়ল কেন্দ্রীয় বাহিনীর একটি গাড়ি। লরির সঙ্গে গাড়িটির ধাক্কায় কেন্দ্রীয় বাহিনীর তিন জওয়ান ও গাড়ির চালক সহ মোট চারজন জখম হন। দুর্ঘটনাটি ঘটে ১৯ নম্বর জাতীয় সড়কের গুড়াপ থানা এলাকায়। আহতদের  উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠায় পুলিশ। হুগলি জেলা গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের অবস্থা স্থিতিশীল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি স্করপিও গাড়ি করে আইটিবিপি-র একজন মেডিক্যাল অফিসার, একজন সিনিয়র কম্যান্ডেন্ট ও একজন নিরাপত্তারক্ষী জাতীয় সড়ক ধরে বীরভূমের মোড়গ্ৰামে যাচ্ছিলেন। গুজরাট থেকে ট্রেনে করে এসে পূর্ব মেদিনীপুরের কাঁথি স্টেশনে তাঁরা নামেন। সেখান থেকে একটি স্করপিও গাড়ি করে তাঁরা বীরভূমের দিকে রওনা দেন। কিন্তু পথে ১৯ নম্বর জাতীয় সড়কে গুড়াপ থানা এলাকায় গাড়িটির সঙ্গে একটি লরির সংঘর্ষ ঘটে। তাতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। চালকসহ গাড়িতে থাকা আইটিবিপি-র সদস্যরা আহত হন। টহলরত গুড়াপ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

হুগলি জেলা গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত জওয়ানদের যথাযথ চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ