জলপাইগুড়ি টাউন স্টেশনে ব্রাউন সুগার সহ ধৃত চারজন। ধৃতরা বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা। স্টেশন চত্বরে ক্রেতা সেজে অপেক্ষা করছিল সাদা পোশাকের পুলিশ। বিহারের বিহারের ওই চারজন আসতেই তাদের আটক করে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। সে সময় মোবাইলের বাক্স থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার।



