Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হিঙ্গলগঞ্জে ধৃত চার বাংলাদেশি মহিলা

চারজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করলেন বিএসএফ জওয়ানরা। সোমবার হিঙ্গলগঞ্জ ব্লকের সামসেরনগর সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন ওই চারজন

হিঙ্গলগঞ্জে ধৃত চার বাংলাদেশি মহিলা
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: চারজন বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করলেন বিএসএফ জওয়ানরা। সোমবার হিঙ্গলগঞ্জ ব্লকের সামসেরনগর সীমান্ত দিয়ে ভারতীয় এলাকায় প্রবেশ করেন ওই চারজন। তাঁদেরকে আটক করেন বিএসএফ জওয়ানরা। কিন্তু জিজ্ঞাসাবাদ করার সময় বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় তাঁদেরকে গ্রেপ্তার করে হেমনগর কোস্টাল থানায় পাঠানো হয়। ওই বাংলাদেশিরা হলেন, কেরানিগঞ্জের বৃষ্টি বেগম (৩৩), কুমিল্লার শান্তা আক্তার (২১), সাতক্ষীরার আছিয়া খাতুন (২১) এবং জামালপুরের সাথী আক্তার (৩৩)। কী উদ্দেশ্যে এই চারজন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, সেটা তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন পুলিশ অফিসাররা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ