Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরী থেকে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

শেষ রক্ষা হল না আর। অবশেষে পুরী থেকে কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ।

পুরী থেকে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
  • ১৭ জুন, ২০২৬ ১৮:৪৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ রক্ষা হল না আর। অবশেষে পুরী থেকে  কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন তিনি। অবশেষে এদিন পুলিশের হাতে ধরা পড়লেন এই প্রাক্তন কাউন্সিলর।

Advertisement

জানা গিয়েছে, কসবায় হকারদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতানোর অভিযোগ ছিল সুশান্তর বিরুদ্ধে। সেই কারনে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং তার কয়েকজন সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় আনন্দপুর থানায়। এই অভিযোগ দায়ের করেন হকার্স কমিটির কয়েকজন সদস্য। সেই অভিযোগ জমা পড়তেই তারপর থেকেই আর খোঁজ মেলেনি সুশান্তর।  তাকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুরী থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। 
পুলিশ মারফত জানা গিয়েছে, সুশান্তের নামে একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারী দল। এছাড়াও বেনামেও একাধিক সম্পত্তি রয়েছে এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের। তদন্তকারীদের অনুমান, হদিশ পাওয়া সম্পত্তির মূল্য কয়েকশো কোটি টাকা। এদিন গ্রেপ্তারের পর সুশান্ত ঘোষকে কলকাতায় নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আরও একাধিক তথ্য মিলতে পারে এমনটাই আশা করছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ