Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তোলাবাজি, শ্লীলতাহানি, গয়না চুরিতে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

এতদিন পর্যন্ত ধৃত কাউন্সিলারদের মামলার খাঁড়া বলতে ছিল শুধু তোলাবাজির অভিযোগ। এবার তোলাবাজিতেই থেমে থাকল না।

তোলাবাজি, শ্লীলতাহানি, গয়না চুরিতে  অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলার
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এতদিন পর্যন্ত ধৃত কাউন্সিলারদের মামলার খাঁড়া বলতে ছিল শুধু তোলাবাজির অভিযোগ। এবার তোলাবাজিতেই থেমে থাকল না। ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি ও তাঁর গয়না চুরিতে অভিযুক্ত হলেন ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তারকেশ্বর চক্রবর্তী (৬৫)। তিনি ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন বরো চেয়ারম্যানও ছিলেন। অভিযোগ, ২০১৫ সালের পুরসভা ভোটের পর স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন তারকেশ্বর। তাঁর পোশাক ছিঁড়ে দিয়েছিলেন, মারধর করেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, গৃহবধূর সোনার অলংকার চুরি করেছিলেন বলে থানায় অভিযোগপত্র জমা করেন ওই বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, ২০১৫ সালের ঘটনা হলেও থানায় অভিযোগ করার সাহস পাননি। কারণ তারকেশ্বরবাবুর অনুগামীরা হুমকি দিতেন বলে অভিযোগ। ২৩ জুন সার্ভে পার্ক থানায় শ্লীলতাহানি, মারধর ও চুরির লিখিত অভিযোগ করেন। একইসঙ্গে, প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে তোলবাজির অভিযোগ করেন এক প্রোমোটার। তাঁর থেকে কয়েক লক্ষ টাকা তোলা নেওয়া হয়েছিল বলে অভিযোগ দায়ের করেন। দুই মামলার ভিত্তিতে শনিবার গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তারকেশ্বর চক্রবর্তীকে। এদিন আলিপুর আদালতে পেশ করা হলে অভিযুক্তের ৭ জুলাই পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ