Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু কর্ণাটক থেকে গ্রেপ্তার

তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায় কর্ণাটক থেকে গ্রেপ্তার। দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। বিস্তারিত জানুন।

তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু কর্ণাটক থেকে গ্রেপ্তার
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: কর্ণাটক থেকে গ্রেপ্তার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি রামেন্দু সিংহ রায়। কর্ণাটকের বেলাগাভি থেকে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই তিরুবনন্তপুরম থেকে গ্রেপ্তার হয়েছিলেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী। কেরল হয়ে তাঁর মালদ্বীপে যাওয়ার পরিকল্পনা ছিল। পুলিশ যাতে চিনতে না পারে, সেকারণে গোঁফ কামিয়ে ফেললেও শেষরক্ষা হয়নি। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার দুই শীর্ষনেতা পুলিশের জালে ধরা পড়ায় হুগলির এই অংশে ছন্নছাড়া অবস্থায় রয়েছে দল।  গত ১১ জুন ধনেখালি থানা এলাকার কোটালপুর এলাকায় রামেন্দু সিংহ রায়ের বিএড কলেজ থেকে উদ্ধার হয় ত্রিপল, বালতি সহ একাধিক ত্রাণসামগ্রী। এ নিয়ে ধনেখালি থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে চিত্তরঞ্জন মণ্ডল, হরিপদ মালিক নামে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। পলাতক ছিলেন প্রাক্তন বিধায়ক। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা যান রামেন্দু। তারপর গা-ঢাকা দিতে চলে যান কর্ণাটকে। সে রাজ্যের বেলাগাভি তাঁকে এবং তাঁর নির্বাচনি এজেন্ট দিব্যেন্দু বেরাকে গ্রেপ্তার করে এ রাজ্যের পুলিশ। শুক্রবার তাঁদের ট্রানজিট রিমান্ডে হুগলিতে নিয়ে এসেছে হুগলি গ্রামীণ পুলিশের তদন্তকারী দল।

Advertisement

স্বপন নন্দীর বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর আমলে গ্রিন সিটি প্রকল্পে ৭ কোটি ৪০ লক্ষ টাকা নয়ছয় হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও ৪৪টি স্কুলে সোলার প্যানেল বসানোর যে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, তাতেও কাটমানি নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। যে সংস্থাকে ওই কাজের বরাত দেওয়া হয়েছিল, তাদের সেই যোগ্যতাই ছিল না। তৃণমূলের অনেকেই বিষয়টি জানলেও এতদিন মুখ খোলার সাহস পাননি। আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারী গ্রিন সিটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তকারীদের দাবি, কেরল থেকে গ্রেপ্তারের পর স্বপনের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু 
তথ্য মিলেছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ