Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেসি কাণ্ডে আগাম জামিনের আর্জি  প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

মেসি কাণ্ডে পুলিশি সক্রিয়তা বাড়তেই আগাম জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার বারাসত আদালতে আইনজীবীদের মাধ্যমে তাঁর আগাম জামিনের আবেদন জমা পড়ে। আদালত সূত্রের জানা গিয়েছে, ওই আবেদনের শুনানি হওয়ার কথা ২২ জুলাই।

মেসি কাণ্ডে আগাম জামিনের আর্জি  প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মেসি কাণ্ডে পুলিশি সক্রিয়তা বাড়তেই আগাম জামিনের আবেদন করলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার বারাসত আদালতে আইনজীবীদের মাধ্যমে তাঁর আগাম জামিনের আবেদন জমা পড়ে। আদালত সূত্রের জানা গিয়েছে, ওই আবেদনের শুনানি হওয়ার কথা ২২ জুলাই।

Advertisement

সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় অরূপ বিশ্বাসের নামে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সেই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের নথি অনুযায়ী, অরূপের বিরুদ্ধে অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটনের ধারা ৩(৫), তোলাবাজির ধারা ৩০৮(২), প্রতারণার ধারা ৩১৮(৪), অপরাধমূলক ভীতি প্রদর্শনের ধারা ৩৫১(২) এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা ৬১(২) প্রয়োগ করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে আয়োজিত লিওনেল মেসির ‘গোট’ কনসার্টকে ঘিরে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতেই অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। শতদ্রুর দাবি, তৎকালীন ক্রীড়ামন্ত্রীর প্রভাবেই অনুষ্ঠানের স্বাভাবিক পরিচালনা ব্যাহত হয়েছিল। জোর করে প্রায় ২২ হাজার টিকিট ‘কমপ্লিমেন্টারি’ নিয়ে নেওয়া হয়। সেই বিষয়ে আপত্তি জানালে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয় তাঁকে। টিকিট বিক্রি ও আর্থিক লেনদেন নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নেমেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। তদন্তকারীরা টিকিট বিক্রির আর্থিক লেনদেন, কালোবাজারির অভিযোগ এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখছেন। কারা এই চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং টিকিট বিক্রির অর্থ কোথায় গিয়েছে, তা জানার চেষ্টা চলছে। এই আবহে অরূপ বিশ্বাসের আগাম জামিনের আবেদন ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে জল্পনা তৈরি হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ