Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

প্রাক্তন শ্যুটার রণধীর সিং প্রয়াত

ভারতীয় শুটিং জগতে শোকের ছায়া। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রীড়া প্রশাসক ও এশিয়ান গেমসের শ্যুটিংয়ে প্রথম সোনা জয়ী রণধীর সিং।

প্রাক্তন শ্যুটার রণধীর সিং প্রয়াত
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতীয় শুটিং জগতে শোকের ছায়া। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন ক্রীড়া প্রশাসক ও এশিয়ান গেমসের শ্যুটিংয়ে প্রথম সোনা জয়ী রণধীর সিং। বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি হাসপাতালে ভরতি হতে হয়েছিল তাঁকে। কিছুটা সুস্থ হওয়ায় রণধীরকে বাড়ি ফিরিয়ে আনেন আত্মীয়রা। বুধবার সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ওলিম্পিক কাউন্সিল অব এশিয়ার সভাপতি পদে ছিলেন। অসুস্থতার কারণে ২০২৪ সালে সরে দাঁড়ান রণধীর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ