Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার

গত বছর জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপালের কোলে অবস্থিত এই দেশটি। মৃত্যু হয় ৭৬ জনের। আন্দোলন দমনে পেশিশক্তি প্রয়োগের অভিযোগ আনা হয়েছে ওলির বিরুদ্ধে।

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার
  • ২৮ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

কাঠমাণ্ডু, ২৮ মার্চ: ফের উত্তপ্ত নেপাল। শুক্রবার দুপুরে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন বালেন্দ্র শাহের। তার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। গত বছর জেন-জি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল নেপালের কোলে অবস্থিত এই দেশটি। মৃত্যু হয় ৭৬ জনের। আন্দোলন দমনে পেশিশক্তি প্রয়োগের অভিযোগ আনা হয়েছে ওলির বিরুদ্ধে। ওই একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, শনিবার খুব ভোরে নিজ বাসভবন থেকে ওলিকে গ্রেপ্তার করে পলিশ। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি স্বাস্থ্য কেন্দ্রে রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য। ধৃত দু’জনকে আজ আদালতে পেশ করা হতে পারে বলে খবর। এরপর তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। তারপর শুরু হবে জেরা।

জেন জি আন্দোলনের জেরে প্রায় ছ’মাস আগে ক্ষমতাচ্যুত হয় কেপি ওলির সরকার। তারপর গণতান্ত্রিক নির্বাচনে সরকার গঠিত হয় পড়শি দেশে। গতকাল দুপুরে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) ৩৫ বছর বয়সি নেতা বালেনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল।

সম্পর্কিত সংবাদ