Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোলপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত সদস্য

বোলপুর থানার সিয়ান মুলুক অঞ্চলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

বোলপুরে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ, গ্রেপ্তার প্রাক্তন পঞ্চায়েত সদস্য
  • ২৫ মে, ২০২৬ ১৩:৫৩
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বোলপুর থানার সিয়ান মুলুক অঞ্চলে বিজেপি কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে প্রাক্তন পঞ্চায়েত সদস্য দীপ্তি ঘোষকে গ্রেপ্তার করেছে বোলপুর থানার পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে সিয়ান মুলুক এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী উত্তম ঘোষের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। আক্রন্ত বিজেপি কর্মীর দাবি, হামলার নেতৃত্বে ছিলেন এই দীপ্তি ঘোষ। এই ঘটনার পর আতঙ্কিত পরিবার বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সোমবার অভিযুক্ত দীপ্তি ঘোষকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ফের নতুন করে হামলা ও ভাঙচুরের ঘটনায় নাম জড়াল তৃণমূল কংগ্রেসেরে এই প্রাক্তন পঞ্চায়েত সদস্যের। এমনকি ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে জানিয়েছে পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ