Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

ক্যাপ্টেন গিলে আস্থা অটুট প্রাক্তন অফ স্পিনারের, কোচ গম্ভীরের পাশে হরভজন সিং

গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন সিং

ক্যাপ্টেন গিলে আস্থা অটুট প্রাক্তন অফ স্পিনারের, কোচ গম্ভীরের পাশে হরভজন সিং
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গৌতম গম্ভীরের পাশে দাঁড়ালেন হরভজন সিং। ভারতের প্রাক্তন স্পিনারের মতে, টিম ইন্ডিয়ার বর্তমান কোচকে নিয়ে অহেতুক সমালোচনা করছেন কেউ কেউ। আসলে গম্ভীরের সোজাসাপটা মন্তব্য তাঁকে অনেকের কাছে বিরাগভাজন করে তুলেছে বলে অভিমত ভাজ্জির।

Advertisement

গম্ভীরের তত্ত্বাবধানে ভারত টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জিতেছে। তবে টেস্টে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শোচনীয় পরাজয়ের মুখে পড়ে গিল ব্রিগেড। তার জেরে তীব্র সমালোচনা ধেয়ে আসে গম্ভীরের দিকে। এক পডকাস্ট সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘গৌতমকে নিয়ে এত কথা কেন হচ্ছে জানি না! দল ব্যর্থ হলেই কোচকে দোষারোপ করাটা মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এটা ঠিক নয়। আমি গৌতমকে যতটা চিনি, তাতে বলতে পারি— ও ভালো মানুষ। অত্যন্ত আবেগপ্রবণ। সবসময় দলের স্বার্থকেই সবার আগে রাখে। তার জন্য তিক্ত সত্যও সরাসারি বলতে দ্বিধা বোধ করে না। আর সেটাই ওকে অনেকের কাছে অপ্রিয় করে তুলেছে।’ হরভজন আরও যোগ করেন, ‘খেলোয়াড় হিসাবে যখন ও দলে এসেছিল, তখন কয়েকজনের সঙ্গে মেলামেশা করত। বরাবরই অন্তর্মুখী স্বভাবের। তবে স্পষ্টবাদী হওয়ার কারণে অনেকে ভাবেন, গৌতম কঠিন স্বভাবের মানুষ। তবে বাইরের রূপ দেখে কাউকে বিচার করা উচিত নয়। ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, সে সম্পর্কে ওর স্বচ্ছ ধারণা রয়েছে।’
সাম্প্রতিক সিরিজগুলিতে পরাজয় সত্ত্বেও ভারতের টেস্ট এবং ওয়ান ডে অধিনায়ক শুভমান গিলের উপর পূর্ণ আস্থা রয়েছে ভাজ্জির। তিনি বলেন, ‘দারুণ প্রতিভাবান ক্রিকেটার। ওর নেতৃত্ব এবং ক্রিকেটীয় বুদ্ধিমত্তারও প্রশংসা করতে হবে। সাফল্য রাতারাতি আসে না। সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত হয়ে উঠবে গিল। আমি মনে করে, যোগ্য ব্যক্তির হাতেই রয়েছে ভারতীয় দলের নেতৃত্ব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ