Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৭৫ বছর বয়সে রেজিস্ট্রি বিয়ে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের

সামাজিক মতে তাঁর বিয়ে হয়েছিল ১৯৭৪ সালের ১৭ জুলাই। কিন্তু ৫২ বছরের মাথায় তাঁকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হল স্ত্রীর সঙ্গে।

৭৫ বছর বয়সে রেজিস্ট্রি বিয়ে প্রাক্তন বিধায়ক খগেশ্বর রায়ের
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক মতে তাঁর বিয়ে হয়েছিল ১৯৭৪ সালের ১৭ জুলাই। কিন্তু ৫২ বছরের মাথায় তাঁকে রেজিস্ট্রি ম্যারেজ করতে হল স্ত্রীর সঙ্গে। নেপথ্যে প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশন প্রাপ্তি। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন তৃণমূলের খগেশ্বর রায়। ২০০৯ সালে উপনির্বাচনে জিতে প্রথম বিধায়ক হন তিনি। তারপর ২০১১, ২০১৬, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হন। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল খগেশ্বরকে টিকিট দেয়নি। স্বাভাবিকভাবে প্রাক্তন বিধায়ক হিসাবে পেনশন পাবেন তিনি। গত ১১ মে তিনি বিধানসভায় গিয়েছিলেন। সেইসময়ে পেনশন সংক্রান্ত কাগজপত্রের ক্ষেত্রে বিধানসভার সচিবালয় খগেশ্বরবাবুর কাছে চান বিয়ের সার্টিফিকেট। কিন্তু ম্যারেজ সার্টিফিকেট তাঁর কাছে ছিল না। সেই কারণে পেনশন পাওয়ার জন্য বুধবার ম্যারেজ রেজিস্ট্রি করেছেন খগেশ্বরবাবু। মুচকি হেঁসে বললেন, আমার স্ত্রী প্রতিমা রায়ের সঙ্গে আমার তৃতীয়বার বিয়ে হল। এ এক আলাদা অনুভূতি। প্রথমবার সামাজিক মতে বিয়ে। দ্বিতীবার বিবাহের ৫০ বছর পূর্তি। আর এবার ম্যারেজ রেজিস্ট্রি।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ