Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

২ কোটি তছরুপের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ গ্রেপ্তার

জাঙ্গিপাড়া থানার রসিদপুরে সমবায় সমিতির প্রায় দু’কোটি টাকা তছরুপের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল রসিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্রকে।

২ কোটি তছরুপের অভিযোগ, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ গ্রেপ্তার
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: জাঙ্গিপাড়া থানার রসিদপুরে সমবায় সমিতির প্রায় দু’কোটি টাকা তছরুপের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল রসিদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সমবায় সমিতির ম্যানেজার স্বপন পাত্রকে। প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে রবিবার রাতে গ্রেপ্তার করে জাঙ্গিপাড়া থানার পুলিশ।

Advertisement

ধৃত তৃণমূল নেতা সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে ২ কোটি টাকারও বেশি তছরুপের অভিযোগ রয়েছে। অভিযোগ, পছন্দ-অপছন্দের ব্যক্তি দেখে সুদের হার নির্ণয় করতেন এই তৃণমূল নেতা। এমনকি, প্রাক্তন পরিবহণ মন্ত্রীকে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই লক্ষ লক্ষ টাকা ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।  অন্যদিকে, তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা ধৃত রামেন্দু সিংহ রায়কে ধনেখালির কোটালপুরে নিয়ে আসে পুলিশ। তাঁর পরনে ছিল হাফ প্যান্ট। গত ১১ জুন এক বেসরকারি কলেজ থেকে উদ্ধার হয়েছিল একাধিক সরকারি ত্রাণসামগ্রী। এই অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন তিনি। শেষমেশ ১৯ জুন কর্ণাটক থেকে তাঁকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ জেলার পুলিশ। ২২ জুন চুঁচুড়া আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। সোমবার ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে তাঁকে নিয়ে আসা হয় ঘটনাস্থলে। তাঁকে দেখামাত্র চরম শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। ওঠে ‘চোর চোর’ স্লোগান।

Advertisement
সম্পর্কিত সংবাদ