Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, রয়েছে এক ডজন অভিযোগ

কলকাতা থেকে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। বুধবার দুপুরে ফুলবাগানে তাঁর বাসভবন থেকে কোচবিহার জেলার দিনহাটা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

কলকাতা থেকে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, রয়েছে এক ডজন অভিযোগ
  • ১৭ জুন, ২০২৬ ১৪:৪১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা থেকে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। বুধবার দুপুরে ফুলবাগানে তাঁর বাসভবন থেকে কোচবিহার জেলার দিনহাটা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বলে জানাযায় পুলিশ সূত্রে। 

Advertisement

জেলা পুলিশ সূত্রে খবর, অবাস যোজনায় দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, এই আবাস যোজনায় বিপুল পরিমাণ টাকা কাটমানি পেয়েছেন এই প্রাক্তন মন্ত্রী। শুধু কাটমানিতেই কুড়ি কোটি কোটি টাকা তুলেছেন বলে অভিযোগ। একই সঙ্গে সেখানকার একটি হাসপাতালে কোটি টাকা তোলাবাজিরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পাশাপাশি বিল্ডিং প্ল্যান তৈরি করে দিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে প্রতারণা সহ সবমিলিয়ে উদয়নের বিরুদ্ধে প্রায় এক ডজন কেস রয়েছে শুধু দিনহাটা থানাতেই। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। 

২৬-এর বিধানসভা নির্বাচনে কোচবিহারের দিনহাটা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উদয়ন গুহ। কিন্তু নির্বাচনে তিনি পরাজিত হন। স্থানীয় সূত্রের দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে তাঁকে দিনহাটায় খুব একটা দেখা যেত না। ভোটের পর থেকেই তিনি কলকাতার ফুলবাগানের একটি ফ্ল্যাটে বসবাস করছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই কোচবিহার পুলিশ গোপনে কলকাতায় এসে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ঘাসফুল জামানায় দাপুটে নেতা ছিলেন এই উদয়ন গুহ। বিধানসভা নির্বাচন শেষ হতেই দিনহাটায় উদয়নের একচ্ছত্র সাম্রাজ্য শেষ হয়। মুখ খুলতে শুরু করেন সাধারণ মানুষ। কাকে,কীভাবে, কোথায় হেনস্তা করেছেন তার অনুগামীরা, সেসব কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেন শহরের বহু বাসিন্দা। বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী অজয় রায়ের কাছে বিপুল ভোটে হারেন উদয়ন। তারপর থেকেই কার্যত ‘লুকিয়ে’ স্ত্রী, পুত্রকে নিয়ে এলাকা ছাড়েন তিনি।  তারপর থেকে বাড়ি তালাবন্ধ ছিল। এবার গোপন সূত্রে খবর পেয়ে হাতে নাতে ধরা পড়েন উদয়ন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ