Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত

পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী সুজিত
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেপ্তার হলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাঁকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি অফিসে দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রাত ৯টা নাগাদ গ্রেপ্তার করা হয় রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রীকে। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে অয়ন শীলের বাড়ি থেকে পুরসভায় চাকরি সংক্রান্ত নথি খুঁজে পায় ইডির টিম। তাতে দেখা যায়, উত্তর দমদম, দক্ষিণ দমদম, হালিশহর সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। ঘটনার সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। অয়ন শীলও জেরার মুখে  তাঁর নাম জানান। তার ভিত্তিতে আগেও প্রাক্তন দমকল মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সুজিতবাবুর ছেলের রেস্তোরাঁয় হানা দিয়েও ৪৫ লক্ষ টাকা উদ্ধার করে ইডি। এমনকি তারাতলায় সুজিত-ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে মেলে তিন কোটি টাকা। তারপরই তলব করা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। কিন্তু ভোটের কারণ দেখিয়ে তিনি এড়িয়ে যান। নির্বাচন মিটতে গত ১ মে হাজিরা দেন। এদিন ফের তলব করা হয়েছিল তাঁকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ