Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মানুষের মন ঘোরাতে মাঠে নেমেছেন প্রাক্তন মন্ত্রী সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়

এখনও গঠন হয়নি অর্ধেক বুথ কমিটি। নড়বড়ে রাজনৈতিক মাটি। তারপরে দুর্বল বুথের সংগঠন।

মানুষের মন ঘোরাতে মাঠে নেমেছেন প্রাক্তন মন্ত্রী সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

দিবাকর মজুমদার, ইটাহার: এখনও গঠন হয়নি অর্ধেক বুথ কমিটি। নড়বড়ে রাজনৈতিক মাটি। তারপরে দুর্বল বুথের সংগঠন। ফলে সংগঠন ধরে রাখতে বুথ ভিত্তিক ছোট ছোট বৈঠক করে মানুষের মন ঘোরাতে মাঠে নেমেছেন প্রাক্তন মন্ত্রী তথা ইটাহারের তিন বারের প্রাক্তন বিধায়ক বর্ষীয়ান শ্রীকুমার মুখোপাধ্যায়। তবে ইটাহারে অতীতের ভোটব্যাংক পুনরুদ্ধার বামেদের কাছে বড় চ্যালেঞ্জ।

Advertisement

গত বিধানসভা ভোটে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী ছিলেন শ্রীকুমার। সাকুল্যে ভোট পেয়েছিলেন পাঁচ হাজার। ইটাহারে ইতিমধ্যে বুথ ও অঞ্চল কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই কংগ্রেস ও বিজেপি। তাদের অর্ধেকের বেশি বুথ ও অঞ্চল কমিটি গঠন হয়েছে। সেদিক থেকে অনেকটা পিছিয়ে সিপিআই তথা বামফ্রন্ট। এই পরিস্থিতিতে সকলের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের দাবি সহ তৃণমূল ও বিজেপির দুর্নীতিকে ইস্যু করে ভোট প্রচারের প্রস্তুতি শুরু করেছে সিপিআই। ইটাহার বিধানসভার ২৩৮টি বুথের মধ্যে কমিটি গঠন হয়েছে মাত্র ৬৬টির। সংগঠন সাজাতে বুথ ভিত্তিক ছোট ছোট বৈঠক করা হচ্ছে। পাশাপাশি চলছে অঞ্চল বৈঠক। বৈঠকে থাকছেন ব্লক সম্পাদক সহ সিপিআইয়ের প্রথম সারির নেতৃত্ব সহ প্রাক্তন বিধায়ক শ্রীকুমার। 
দলীয় সূত্রে খবর, কিছু বুথে সংগঠন দূর্বল হলেও বামফ্রন্টগত ভাবে সংগঠন ঠিক জায়গায় আছে। এবিষয়ে সিপিআইয়ের ইটাহার ব্লক সম্পাদক অজয় চক্রবর্তী বলেন, আমরা ইতিমধ্যে ৬৬টি বুথ কমিটি গঠন করেছি। বাকি বুথগুলিতে কমিটি গঠনের কাজ চলছে। তবে হাতে সময় কম থাকায় সমান্তরালে আমরা জোরকদমে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করেছি। সংগঠন ধরে রাখতে দলের পুরনো নেতা-কর্মীদের নিয়ে বুথ ও অঞ্চল ভিত্তিক সাংগঠনিক বৈঠক করছেন প্রাক্তন মন্ত্রী। তিনি এলাকার মানুষদের বোঝাচ্ছেন ছাত্র, যুব, কৃষক ও শ্রমিকদের স্বার্থে বামেদের আন্দোলন ও কর্মসূচি। কারণ তৃণমূলের শিক্ষা, স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে লাগামহীন দুর্নীতিকে সরিয়ে একমাত্র বামেরাই পারে সমাজকে পথ দেখাতে। 
শ্রীকুমার মুখোপাধ্যায় বলেন, দলের নির্দেশে আমি ব্লকের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে সংগঠন মজবুত করার কাজ নিরন্তর করার চেষ্টা করছি। বামেদের কটাক্ষ করে তৃণমূলের ইটাহার ব্লক সভাপতি কার্তিক দাসব লেন, তাদের মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। ফলে ইটাহারে সিপিআই বা বামফ্রন্ট আবার লাস্ট বয় হবে।

সম্পর্কিত সংবাদ