Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে থানায় তলব

যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে থানায় তলব করা হয়েছে। তদন্তের জন্য ৪ জুন হাজির হতে হবে। কী ঘটছে? বিস্তারিত পড়ুন।

যুবভারতী কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে থানায় তলব
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: যুবভারতী কাণ্ডে মুখ পুড়েছিল সরকারের। মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল আন্তর্জাতিক ফুটবল তারকা লায়োনেল মেসিকে। পালাবদলের পর যুবভারতী কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের হয়। তোলাবাজি, প্রতারণা সহ পাঁচটি ধারায় এফআইআর রুজু করেছে পুলিশ। ওই ঘটনায় অরূপ বিশ্বাসকে থানায় তলব করল বিধাননগর কমিশনারেট। জানা গিয়েছে, তদন্তের জন্য আগামী ৪ জুন তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে।

Advertisement

গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে ছিল মেসির অনুষ্ঠান। যার মূল আয়োজক ছিলেন শতদ্রু দত্ত। বিশৃঙ্খলার জেরে পণ্ড হয়েছিল সেই অনুষ্ঠান। গত ৩০ মে মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত প্রাক্তন মন্ত্রী অরূপের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করে। বিএনএসের পাঁচটি ধারা দেওয়া হয়। ৩১৮ (৪) ধারায় প্রতারণা, ৩০৮ (২) ধারায় তোলাবাজি, ৬১ (২) ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, ৩৫১ (২) ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং ৩ (৫) ধারায় যৌথ অপরাধের মামলা রুজু করা হয়েছে।
অভিযোগে, শতদ্রু দত্ত পুলিশের কাছে অভিযোগ করেছেন, মেসি সফরে তাঁর কাছ থেকে প্রচুর টিকিট দাবি করেছিলেন প্রাক্তন মন্ত্রী অরূপ। টিকিট না পেলে তিনি অনুষ্ঠান করতে দেবেন না বলে হুমকিও দিয়েছিলেন। অরূপকে ২২ হাজার ‘কমপ্লিমেন্টারি’ টিকিট দিতে হয়েছিল। পরে সেই টিকিট কালোবাজারি করা হয়েছিল বলে অভিযোগ। প্রসঙ্গত, এফআইআর হওয়ার পর আগাম জামিন চেয়ে জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মন্ত্রী। কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ এবং তদন্তের কারণেই অভিযুক্ত অরূপ বিশ্বাসকে ৪ জুন থানায় তলব করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ