Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নতুন করে একটি মামলায় প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের পুলিশ হেপাজত, আদালত চত্বরেই ছোড়া হল ডিম

২০২১-এর ভোট পরবর্তী হিংসায় খুন ও খুনের চেষ্টার দু’টি পৃথক মামলায় আগেই অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের।

নতুন করে একটি মামলায় প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের পুলিশ হেপাজত, আদালত চত্বরেই ছোড়া হল ডিম
  • ১৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় খুন ও খুনের চেষ্টার  দু’টি পৃথক মামলায় আগেই অভিযুক্ত হিসাবে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের। বুধবার আরও একটি খুনের চেষ্টার মামলায় তাঁকে হেপাজতে নিল নারকেলডাঙা থানার পুলিশ। শিয়ালদহ আদালত এদিন নতুন এই মামলায় ধৃত স্বপনকে ২২ জুন পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেয়। এদিনও কোর্ট চত্বরে ধৃতকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকে কিছু লোক। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২১-এর ভোট পরবর্তী হিংসায় খুন হন নারকেলডাঙার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। মামলার তদন্ত করছে সিবিআই। সেই মামলায় অভিযুক্ত হিসাবে নাম আছে স্বপনবাবুর। মামলায় সাক্ষী হিসাবে নাম আছে মৃত বিজেপি কর্মীর দাদার। অভিযোগ, ওই সাক্ষীকে ভয় দেখানো, খুনের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করাসহ একাধিক অভিযোগ সংক্রান্ত মামলায় এদিন স্বপনবাবুকে হেপাজতে নেয় কলকাতা পুলিশ। সরকারি কৌঁসুলি আবুল হাসান আদালতে বলেন, ‘সম্প্রতি একটি খুনের চেষ্টার মামলায় বুধবার আদালত তাঁকে ২৪ জুন পর্যন্ত জেল হেপাজত দিয়েছে। নতুন আরও একটি খুনের চেষ্টার মামলায়  তাঁকে ২২ জুন পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।’ যদিও এদিন ধৃতের তরফে আদালতে বলা হয়, ‘পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের মক্কেলকে একটার পর একটা মিথ্যা মামলায় জড়াচ্ছে। এর কোন ভিত্তি নেই। তাই তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা হোক।’ যদিও বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে অভিযুক্ত তৃণমূল নেতার জামিনের আবেদন নাকচ করে দেন।         

Advertisement
সম্পর্কিত সংবাদ