Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬

র‍্যাম্পে হাঁটলেন প্রাক্তন মাওবাদীরা

একসময় ছত্তিশগড়ের বস্তারের ঘন জঙ্গলের ত্রাস ছিলেন তাঁরা। অস্ত্র হাতে ঘুরতেন সর্বক্ষণ। সেই মাওবাদী জীবন পিছনে ফেলে এসেছেন অনেক আগেই।

র‍্যাম্পে হাঁটলেন প্রাক্তন মাওবাদীরা
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রায়পুর: একসময় ছত্তিশগড়ের বস্তারের ঘন জঙ্গলের ত্রাস ছিলেন তাঁরা। অস্ত্র হাতে ঘুরতেন সর্বক্ষণ। সেই মাওবাদী জীবন পিছনে ফেলে এসেছেন অনেক আগেই। বর্তমানে জীবন ছন্দে পা মিলিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য প্রমীলা বাহিনীর। জাতীয় তাঁত দিবসেই মিলল সেই অঙ্গীকারের প্রমাণ। রায়পুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন মহিলা মাওবাদীরা হাঁটলেন র‌্যাম্পে। ছত্তিশগড়ের ঐতিহ্যবাহী পোশাকে তাক লাগিয়েছেন তাঁরা।  রায়পুরের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কোসা সিল্ক ও হাতে বোনা নানা পোশাক পরে র‌্যাম্পে অংশগ্রহণ করেন তাঁরা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাঁই। তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। শ‌ুভেচ্ছা জানান নতুন জীবনের জন্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ