Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার খড়্গপুরের প্রাক্তন আধিকারিক

সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন খড়্গপুর-১ ব্লকের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের প্রাক্তন পরিদর্শক (ইন্সপেক্টর) রানা মন্ডল।

সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার খড়্গপুরের প্রাক্তন আধিকারিক
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১১
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: সরকারি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন খড়্গপুর-১ ব্লকের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের প্রাক্তন পরিদর্শক (ইন্সপেক্টর) রানা মন্ডল। সোমবার রাজ্যের দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করেছে তাঁকে। 

Advertisement

আজ মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করা হবে বলে দুর্নীতি দমন শাখার তরফে জানানো হয়েছে। ওই সূত্রেই জানা গিয়েছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুর্নীতি প্রতিরোধ আইন সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ, ভুয়ো পরিচয়পত্র এবং আবেদনপত্র তৈরি করে তপশিলি বন্ধু পেনশন প্রকল্প এবং ওয়েসিস স্কলারশিপ প্রকল্পের সরকারি অর্থ নিজের এবং পরিজনদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন তিনি। তদন্তে উঠে এসেছে, এইভাবে তিনি মোট ৮ লক্ষ ৬১ হাজার ৪৬০ টাকা আত্মসাৎ করছিলেন। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে আগেই প্রশাসনের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়। খড়্গপুর-১ ব্লকের বর্তমান বিডিও শরিফুল ইসলাম বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার আগেই এই ঘটনা ঘটে। ওঁকে সাসপেন্ড করা হয় বলে শুনেছি।' সোমবার তদন্তের স্বার্থে প্রাক্তন ওই পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা তাঁকে গ্রেপ্তার করে। ঘটনায় আর কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ