Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মেয়ের বিবাহবিচ্ছেদের পর কোর্ট চত্বরেই ঢাক-ঢোল বাজিয়ে উত্সব পালন প্রাক্তন বিচারক বাবার

আজও ভারতের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এখনও কোন মেয়ের বিবাহবিচ্ছেদ বাঁকা চোখে দেখে সমাজের একটা অংশ।

মেয়ের বিবাহবিচ্ছেদের পর কোর্ট চত্বরেই ঢাক-ঢোল বাজিয়ে উত্সব পালন প্রাক্তন বিচারক বাবার
  • ৬ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

মিরাট, ৬ এপ্রিল: আজও ভারতের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এখনও কোন মেয়ের বিবাহবিচ্ছেদ বাঁকা চোখে দেখে সমাজের একটা অংশ। এই পরিস্থিতিতে বাড়িতে মেয়ের গুরুত্ব বোঝাতে অভিনব উদ্যোগ নিল এক বাবা।  

Advertisement

উত্তরপ্রদেশের মিরাটের অবসরপ্রাপ্ত বিচারপতি ডঃ জ্ঞানেন্দ্র শর্মা। ২০১৮ তে তার মেয়ে প্রণীতার বিয়ে হয় ভারতীয় সেনায় কর্মরত গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই  শ্বশুরবাড়িতে অত্যাচারের মুখে পড়তে হয় প্রণীতাকে। যতদিন গেছে অত্যাচারের সীমা বেড়েছে। অবশেষে ২০২১এ বিবাহ বিচ্ছেদের মামলা করেন প্রণীতা। 

অবশেষে আদালত প্রণীতার পক্ষে রায় দিল। আর এরপরই সামনে এলো এক অদ্ভুত ঘটনা। বাড়ির মেয়ের ডিভোর্স একেবারে ঢাকঢোল বাজিয়ে উদযাপন করলো তার পরিবার। বিতরণ করা হলো লাড্ডু। প্রণীতার বাবা প্রাক্তন বিচারপতির দাবি তার পরিবারের মেয়ের গুরুত্ব বোঝাতেই এই উদ্যোগ। জন্মের পর ঠিক যেভাবে ঢাক ঢোল বাজিয়ে প্রণীতাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল একই উদ্যোগ নেওয়া হয়েছে আজ। মেয়েকে ভালোবাসার বার্তা দিয়ে পরিবারের প্রত্যেক সদস্য এদিন পরেছিলেন বিশেষভাবে ডিজাইন করা গেঞ্জি।

Advertisement
সম্পর্কিত সংবাদ