Bartaman Logo
৯ জুন, ২০২৬

আরএসএসকে নিষিদ্ধের সুপারিশ, মার্কিন রিপোর্টের সমালোচনায় প্রাক্তন বিচারপতি ও আমলারা

ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে। হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার উপরেও। এই কারণে আরএসএসকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)।

আরএসএসকে নিষিদ্ধের সুপারিশ, মার্কিন রিপোর্টের সমালোচনায় প্রাক্তন বিচারপতি ও আমলারা
  • ২২ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে। হস্তক্ষেপ করা হচ্ছে ধর্মীয় স্বাধীনতার উপরেও। এই কারণে আরএসএসকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। শনিবার মার্কিন কমিশনের এই রিপোর্টের নিন্দায় সরব হলেন দেশের প্রাক্তন বিচারপতি, আমলারা। তালিকায় রয়েছেন সশস্ত্র বাহিনীর বহু অফিসার। মোট ২৭৫ জন বিবৃতিতে স্বাক্ষর করেছেন বলে জানা গিয়েছে। স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আদর্শ কুমার গোয়েল, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত প্রমুখ। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট রিপোর্ট ‘উদ্দেশ্যপ্রণোদিত’। বিবৃতিতে লেখা হয়েছে, ‘আরএসএসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা করার সুপারিশ করেছে 

Advertisement

ইউএসসিআইআরএফ। এই পদক্ষেপ পুরোপুরি উদ্দেশপ্রণোদিত। এই কমিশনের ছ’জন কমিশনারকে নিযুক্ত করেছে মার্কিন সরকার। আম জনতার করের টাকায় এই কর্মকাণ্ড চলে। মার্কিন প্রশাসনের কাছে রিপোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইতিহাস খতিয়ে দেখার আরজি জানাচ্ছি। আসলে ভারত বিরোধী গোপন উদ্দেশ্য সফল করতেই এই ধরনের পক্ষতপাতদুষ্ট রিপোর্ট তৈরি করছে মার্কিন কমিশন। তদন্ত হলেই করদাতাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে।’ যৌথ বিবৃতিতে ধর্মীয় অধিকার লঙ্ঘনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানকার বিচার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। সঙ্গে রয়েছে সংসদ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কড়া নজরদারি। তাই ধর্মীয় অধিকার লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা সংগঠন পালিয়ে যেতে পারবে না।’

সম্পর্কিত সংবাদ