Bartaman Logo
১০ জুন, ২০২৬

শিবু সোরেন সংকটজনক

শিবু সোরেনের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। গত ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে।

শিবু সোরেন সংকটজনক
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শিবু সোরেনের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। গত ১ মাসেরও বেশি সময় ধরে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে চিকিৎসাধীন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

দীর্ঘদিন ধরেই অসুস্থ রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রতিষ্ঠাতা। ৮১ বছর বয়সি শিবু সোরেনকে জুন মাসের শেষ সপ্তাহে কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ২৪ জুন তাঁকে দেখতে যান ছেলে তথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেসময় তিনি জানিয়েছিলেন, শিবু সোরেনের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন ডাক্তাররা। শুধু শিবু নন, শারীরিক অবস্থা সংকটজনক ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেনেরও। তাঁকেও দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছে। শনিবার সকালে শৌচাগারে পড়ে গিয়ে চোট পান জেএমএমের এই বিধায়ক। তাঁকে প্রথমে জামশেদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে মস্তিস্কে রক্ত জমাট বাঁধায় (ব্লাড ক্লটিং) তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রীকে। যদিও ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি জানিয়েছেন, আপাতত রামদাসের শারীরিক অবস্থা স্থিতিশীল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ