রাজগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করল তাঁকে। তপনের বিরুদ্ধে একাধিক চা বাগান ও শিল্পের মালিকের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। সেসব নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তপন কালীঘাট তৃণমূল শিবিরে রয়েছেন। এবারের বিধানসভা নির্বাচন পরবর্তী সময়ে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরব হন তিনি।


