নয়াদিল্লি: দিল্লি মেট্রোয় প্রবীণ যাত্রীদের জন্য সংরক্ষিত আসন নিয়ে হাতাহাতির জেরে মৃত্যু। ঘটনায় রবিবার এক প্রাক্তন আইএএস আধিকারিক ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ। গত ৮ আগস্ট সুপ্রিম কোর্ট স্টেশনের কাছে অভিযুক্ত সঞ্জয় প্রতাপ সিং ও তার ছেলে সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন পবন শর্মা (৪৮)। মাথায় গুরুতর আঘাত পান পবন। মেট্রোকর্মীরা তাঁকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। এরপরেই দুই অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিহতের মা দুর্গা শর্মা। এর আগেও ঘুষ নেওয়ার অভিযোগে সঞ্জয়কে গ্রেপ্তার করেছিল সিবিআই। অন্য অভিযুক্ত সিদ্ধার্থ সুপ্রিম কোর্টের আইনজীবী। কী নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।



