Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

৯ বছর পর নির্দোষ প্রমাণিত প্রাক্তন প্রধান শিক্ষক

আইনি লড়াইয়ের ৯ বছর পর নির্দোষ প্রমাণিত হল চাকদহের প্রাক্তন প্রধান শিক্ষক হরপ্রসাদ মৈত্র। আদালতের রায়ে সামাজিক মানসিক যন্ত্রণার অবসান। বিস্তারিত পড়ুন।

৯ বছর পর নির্দোষ প্রমাণিত প্রাক্তন প্রধান শিক্ষক
  • ২২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: মিড-ডে মিলের চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ছিল। কিন্তু দীর্ঘ নয় বছর আইনি লড়াইয়ের পর সেই অভিযোগ থেকে বেকসুর খালাস পেলেন চাকদহ শহরের বাপুজি বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হরপ্রসাদ মৈত্র। সম্প্রতি কৃষ্ণনগর আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে। এরপর সোমবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাঁকে সংবর্ধনা জানান। ওই শিক্ষক জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। দীর্ঘদিন সামাজিক ও মানসিক যন্ত্রণার মধ্যে কাটালেও সত্যের জয় হবে বলে তাঁর বিশ্বাস ছিল। বিদ্যালয়ের এক শিক্ষক সুমন পাল বলেন, তাঁরা শুরু থেকেই প্রধান শিক্ষকের সততায় আস্থা রেখেছিলেন। উল্লেখ্য, ২০১৭ সালে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আগাম জামিন নিয়ে ২০২০ সালে অবসর নেওয়া পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ