নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রয়াত প্রাক্তন ফুটবলার আমজাদ আলি খান (৪২)। শনিবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, হাওড়ার ডোমজুড় থেকে গাড়ি চালিয়ে কলকাতায় ফিরছিলেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা লাগে তাঁর গাড়ির। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, ময়দানের তিন প্রধানেই খেলেছেন আমজাদ।



